যতদিন ডেভিলরা থাকবে ততদিন ডেভিল হান্ট চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২

যতদিন ‘ডেভিলরা’ থাকবে, ততদিন ‘ডেভিল হান্ট অপারেশন’ চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এই অভিযান চালানো হচ্ছে।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ‘জেলা প্রশাসক সম্মেলনে’ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশ থেকে দুর্নীতি কমাতে হবে, এটা না পারলে কোনও উন্নতি হবে না। আমাদের বড় সমস্যা হলো দুর্নীতি। সব লেভেল থেকে তা কমিয়ে আনতে হবে। এজন্যে সবার (ডিসি) সহযোগিতা চেয়েছি।’ 

বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আরও উন্নতি আশা করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও কৃষি ক্ষেত্রে আরও কীভাবে উন্নতি করা যায়, সেসব নিয়ে আলোচনা হয়েছে।’

সম্মেলনে  জেলা প্রশাসকরা সীমান্তে বিজিবি এবং নৌ পুলিশ বাড়ানোর কথা বলেছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বাড়ানোর প্রস্তাব এসেছে।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা  
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম