শ্যালা নদীতে কয়লাবোঝাই কার্গো ডুবি

মালিক-চালকের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

বাগেরহাট প্রতিনিধি
২১ মার্চ ২০১৬, ১১:২৮আপডেট : ২১ মার্চ ২০১৬, ১১:২৮

জাহাজডুবি

সুন্দরবনের শ্যালা নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনায় বন বিভাগ পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা করেছে। রবিবার রাতে বাগেরহাটের শরণখোলা থানায় এ মামলা করা হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের স্টেশন কর্মকর্তা মো. সুলতান মাহমুদ বাদী হয়ে ছয়জনকে আসামি করে এ মামলা করেন।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন, জাহাজটির মালিক মনিরা কবির, সমতা শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিক মো. আজিজুর রহমান, ম্যানেজার মো. জালাল হোসেন, জাহাজটির মাস্টার সিরাজুল ইসলাম, পাইলট ইসমাইল ফরাজী, সুকানী মো. সাহিদুল ইসলাম।

অদক্ষ মাস্টার, পাইলট নিয়োগ দেওয়ায় কোম্পানি এবং অদক্ষতা কারণে দুর্ঘটনা ঘটেছে বলে চালক ও সুকানীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম মিয়া জানান, মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করেছে।

১৬ মার্চ চট্টগ্রাম বন্দর থেকে এক হাজার ২৩৫ মেট্রিক টন কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে যাত্রা করে এমভি সি হর্স-১ নামের জাহাজটি। শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনের হরিণটানা এলাকায় তলা ফেটে জাহাজটি ডুবে যায়।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৯ ডিসেম্বর শ্যালা নদীতে তেলবাহী নিয়ে একটি জাহাজ ডুবে যায়। এরপর ২০১৫ সালের ২৭ অক্টোবর শ্যালা ও পশুর নদীর মোহনায় কয়লাবাহী একটি কার্গো জাহাজ ডুবে যায়। তখন বন বিভাগ সুন্দরবনের ভেতর দিয়ে সব ধরনের নৌযান চলাচল না করার সুপারিশ করে।

 

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম