সময় পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দুই ছেলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৬, ১২:৩৯আপডেট : ২১ মার্চ ২০১৬, ১২:৩৯

হাইকোর্ট

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরের দুই ছেলে জালাল আলমগীর ও জয় আলমগীরের বিরুদ্ধে সম্পদ বিবরণীর মামলায় সাজার রায় বাতিলের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিলের আদেশের সময় পেছানো হয়েছে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন। 

হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিলের শুনানি শেষে সোমবার আদেশের জন্য দিন ঠিক করেছিলেন আপিল বিভাগ। তবে এ মামলার আসামি জালাল ও জয়ের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশের সময় এক সপ্তাহ পিছিয়ে দিলেন আপিল বিভাগ।

২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায় বাতিল করেন হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিল করে দুদক।

প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ জুন সম্পদের বিবরণী দাখিল না করায় দুদক জালাল ও জয়ের বিরুদ্ধে মামলা করে। এই মামলায় একই বছরের ৫ নভেম্বর বিশেষ জজ আদালতের রায়ে তাদের তিন বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়। পরে মামলা দায়ের যথাযথ হয়নি দাবি করে গত বছরের জুলাইয়ে এই দু’জনের পক্ষে হাইকোর্টে রিট করা হয়।

এই রিটের পরিপ্রেক্ষিতে ওই সময় আদালত রুল জারি করেন। এই রুলের শুনানি শেষে তা নিষ্পত্তি করে বিচারিক আদালতের রায় বাতিল করা হয়।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম