রেডলাইনের সঙ্গে সিভিল এভিয়েশনের চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৬, ১৮:০৬আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৮:২১

রেডলাইনের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে মন্ত্রী রাশেদ খান মেননসহ অন্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার মান বাড়াতে ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইনের সঙ্গে চুক্তি সই করেছে সিভিল এভিয়েশন।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কুর্মিটোলায় সিভিল এভিয়েশন ভবনে এ চুক্তি সই হয়।
রেডলাইনের পক্ষে প্রতিষ্ঠানটির সিইও পল ম্যাসন এবং সিভিল এভিয়েশনের পক্ষে বিমানবন্দরের পরিচালক (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম চুক্তিতে সই করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, সদ্য বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক এ সময় উপস্থিত ছিলেন।
চুক্তি সই শেষে রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, আগামীকাল থেকে রেডলাইনের কর্মকর্তারা প্রাথমিকভাবে কাজ শুরু করবেন। তবে দুই একদিনের মধ্যে তারা পুরোদমে কাজ শুরু করতে পারবেন। তারা আমাদের বাহিনীকে সুপারভাইজ,পরামর্শ এবং প্রশিক্ষণ দেবে।
/সিএএইচ/এসএনএইচ/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম