রাষ্ট্রধর্ম ইসলাম বিষয়ে রিট বাতিলের দাবি হেফাজতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৬, ১৮:৩১আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৮:৩১

হেফাজতে ইসলাম সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের অন্তর্ভুক্তির বিধান বিষয়ে রিট আবেদন বাতিলের দাবি জানিয়েছে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের অন্তর্ভুক্তি বাতিল হলে দেশে নাস্তিকতাবাদ প্রতিষ্ঠিত হবে এবং দেশের সার্বভৌমত্ব ও শান্তি নষ্ট হবে বলে দাবি করেছেন হেফাজতের নেতারা।
সোমবার (২১ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবে ‘সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম মুছে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘আমরা আদালতকে মানি। তবে আশা করি আদালত এমন কোনও সিদ্ধান্ত নেবে না যাতে তৌহিদি জনতা মাঠে নামে এবং দেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।’
হেফাজতের সেক্রেটারি জেনারেল আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, জনস্বার্থ ও দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনতার আবেগের কথা চিন্তা করে হাইকোর্টের প্রতি ওই রিট বাতিলের দাবি জানাচ্ছেন তারা।
সংবাদ সম্মেলন থেকে ২৫ মার্চ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রধর্ম ইসলাম প্রশ্নে প্রয়োজনে ‘গণভোট’ আয়োজনেরও দাবি তুলেছেন হেফাজত নেতারা।

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম