বাংলাদেশের নাগরিকত্ব নিতে বিদেশিরা তেমন আগ্রহী না: মন্ত্রিপরিষদ সচিব

ওমর ফারুক
২১ মার্চ ২০১৬, ২০:১১আপডেট : ২১ মার্চ ২০১৬, ২০:১৫

মন্ত্রিসভার বৈঠক বিদেশিরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করে সেজন্য নানারকম সুবিধার ব্যবস্থা করেছে সরকার। এমনকি মোটা বিনিয়োগ করে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার সুযোগও রয়েছে তাদের জন্য। রয়েছে দীর্ঘমেয়াদী ভিসারও সুবিধা। যদিও নাগরিকত্ব পেতে এবার দ্বিগুণ বিনিয়োগ করতে হবে আগ্রহী বিদেশিদের।
নাগরিকত্ব দিতে সরকার যে এত সুবিধা দিচ্ছে তার কতটা গ্রহণ করছে বিদেশিরা? এ পর্যন্ত কতজনই বা সরকার নির্ধারিত অর্থ বিনিয়োগ করে এ দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন?- সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকরা এমন সব প্রশ্নও করেছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের কাছে। জবাবে অল্পভাষী সচিব বলেন, বিদেশিরা বাংলাদেশের নাগরিকত্ব পেতে বেশি আগ্রহী না। তবে তাদের জন্য এই সুযোগ ওপেন রাখা হয়েছে।
ইতিপূর্বে কতজন বিদেশি বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন সে সম্পর্কে তার কাছে কোনও তথ্য নেই বলে জানান তিনি।
সচিব জানান, ‘জাতীয় শিল্পনীতি ২০১৬’-তে বিদেশিদের জন্য নাগরিকত্ব সংক্রান্ত বিষয়টি রাখা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শিল্পনীতির খসড়ার অনুমোদন দেওয়া হয়।

সচিব বলেন, নতুন শিল্পনীতির ১২.৭ অধ্যায়ে বলা হয়েছে- কোনও বিদেশি নাগরিক বাংলাদেশে ১০ লাখ ডলার সরাসরি বিনিয়োগ করলে অথবা ২০ লাখ ডলার কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে তাকে বাংলাদেশের নাগিরকত্ব দেওয়া হবে। আগে ৫ লাখ ডলার সরাসরি বিনিয়োগ করলে অথবা ১০ লাখ ডলার কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে তাকে নাগরিকত্ব দেওয়ার সুযোগ ছিল।

পাঁচ বছরের জন্য কোনও বিদেশি বাংলাদেশে বৈধভাবে বসবাস করতে চাইলে তাদের ফি দিতে হবে দুই লাখ মার্কিন ডলার। বর্তমানে দিতে হচ্ছে ৭৫ হাজার ডলার।

/ওএফ /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম