শিশুদের সক্ষম করে তুললেই সামাজিক পরিবর্তন হবে: উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৫, ১৮:২৫আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৮:২৫

শিশুকে সাক্ষর করে তোলা প্রকৃত অর্থে তাকে সক্ষম করে তোলা। আর শিশুদের সক্ষম করে তুলতে পারলেই সামাজিক পরিবর্তনের সহায়ক হয়ে উঠবে। বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

ঢাকায় মিরপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই)  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিশুকে সাক্ষর করে তোলা প্রকৃত অর্থে তাকে সক্ষম করে তোলা। তাহলে এক ধরনের সোশ্যাল মোবিলিটি হবে। এটা ঠিক, বেশিরভাগ সময় হয়তো সে তারটাই বুঝবে, কিন্তু যখন তার পথ অবরুদ্ধ হবে, তখন সে বাধ্য হবে সবার জন্য আপগ্রেড করতে।

উপদেষ্টা লেন, আমরা যদি আমাদের শিশুদের সক্ষম করে তুলতে পারি, দেখা যাবে সেটা সামাজিক পরিবর্তনের সহায়ক হয়ে উঠবে।  যতক্ষণ আমরা আমাদের বৈষম্য কমিয়ে আনতে না পারছি, যতক্ষণ না আমরা আমাদের আদর্শ যেটা স্বাধীনতার প্রোক্লেমেনেশনে আছে, সংবিধানে রয়েছে— সবার জন্য মৌলিক চাহিদাগুলো অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা দেশে দীর্ঘদিনের জন্য শান্তি আশা করতে পারি না। ফলে আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে— নিজের অবস্থান থেকে সেটার জন্য কাজ করে যাওয়া। আমাদের নিজেদের স্বার্থেই সেটা প্রয়োজন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) আতিকুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর  মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) দেবব্রত চক্রবর্তী, শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক সুরাইয়া খান এবং পিটিআই ইন্সট্রাক্টর আবু বকর সিদ্দিক।

স্বাধীনতা দিবসের স্বাধীনতার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা বলেন, স্বাধীনতার চেতনাকে সমুজ্জল রাখার জন্য বার বার যারা আত্ম উৎসর্গ করেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সংকল্পবদ্ধ হই- আমার যেটুকু দায়িত্ব আছে, সেটুকু পালন করি। আখেরে এটা আমার জন্যই লাভ। আর দেশ ছেড়ে যদি অন্য কোথাও চলে যেতে চাই, সেটা ভিন্ন কথা। আর যদি দেশে থাকতে চাই সেটা আমর জন্যই লাভ।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সশস্ত্র বাহিনীর সহায়তায় সন্তুষ্ট ডিসিরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম