চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্ৰধান উপদেষ্টার বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ মার্চ ২০২৫, ০৯:৪৪আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৩:০১

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের পিপলস গ্রেট হলে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকের পর ড. ইউনূস স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটে প্রেসিডেনশিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশগ্রহণ করবেন।

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেসিডেন্ট শি জিন পিং প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। এটি ছিল প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর এবং এখন পর্যন্ত এটি একটি বড় সাফল্য।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন বাংলাদেশে চীনা বিনিয়োগকে উৎসাহিত করবে এবং চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তর করার আহ্বান জানাবে।

তিনি বলেন, বাংলাদেশের উত্থাপিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুর বিষয়ে চীন ইতিবাচকভাবে বিবেচনা করবে। এর মধ্যে রয়েছে চীনা ঋণের সুদের হার কমানো এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা।

এ সময় চীনের প্রেসিডেন্ট তার দুটি বাংলাদেশ সফর নিয়ে কথা বলেন। তিনি বলেন, ফুজিয়ান প্রদেশের গভর্নর থাকাকালে তিনি ক্ষুদ্রঋণ বিষয়ে পড়াশোনা করেছেন। বাংলাদেশি আম ও কাঁঠাল খেয়েছেন বলেও জানান তিনি। এগুলো সুস্বাদু বলে জানান। আগামী মাসগুলোতে বাংলাদেশ এ দুটি ফল চীনে বড় পরিসরে রফতানি করবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন। চার দিনের সফর শেষে আগামীকাল (শনিবার) দেশে ফেরার কথা রয়েছে তার।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী