ঘরে বসে আর ঈদের দিন কাটবে না: আসিফ মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৫, ১০:৫৯ আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১০:৫৯

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঘরে বসে টিভি দেখে ঈদের দিন কাটানোর সময় শেষ। এবার সবাই একসঙ্গে ঈদ মিছিলে অংশ নেবো, ঈদের মেলা উপভোগ করবো এবং একে অপরের সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেবো।

সোমবার (৩১ মার্চ) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঈদ আনন্দ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘নতুন আঙ্গিকে ঈদ আনন্দ র‍্যালিতে ঢাকার শতবর্ষের ঐতিহ্যকে সংযুক্ত করা হয়েছে। শত বছর পর আমরা আবারও ঐতিহ্যবাহী ঈদ মিছিল আয়োজন করতে পেরেছি। আগামী দিনে প্রতিবছর নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করবে।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে আমাদের ঈদ উৎসব হবে আরও আনন্দময়। সময় স্বল্পতার কারণে এবার আয়োজন কিছুটা সীমিত থাকলেও ভবিষ্যতে আরও বড় পরিসরে ঈদ উৎসব করা হবে, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে।’

এর আগে, সকাল সাড়ে ৮টায় পুরানো বাণিজ্য মেলার মাঠে প্রথমবারের মতো ঈদের প্রধান জামাত আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এর পরে ঈদ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শেষ হয় মানিক মিয়া এভিনিউতে এসে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
এনসিপি ভারতবিরোধী নয়, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ
চার্চ পরিদর্শনে এনসিপি নেতারা, চুরির ঘটনায় উদ্বেগ জানালেন পুরোহিত
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
নদী ভাঙনে বদলে যাচ্ছে একটি জেলার মানচিত্র
নদী ভাঙনে বদলে যাচ্ছে একটি জেলার মানচিত্র
উইন্ডোজ সার্চকে আরও দ্রুত ও কার্যকর করতে মাইক্রোসফটের নতুন উদ্যোগ
উইন্ডোজ সার্চকে আরও দ্রুত ও কার্যকর করতে মাইক্রোসফটের নতুন উদ্যোগ
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
সবজির দাম আকাশচুম্বি ‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
ইরানে ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি, তিন দিনের হামলার ছক যুক্তরাষ্ট্রের
ইরানে ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি, তিন দিনের হামলার ছক যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি