বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ অক্টোবর ২০২৬, ০০:০৬ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০০:১৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব আলোচিত মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। বিমানবন্দরে কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।  

কর্মকর্তারা জানান, মাহদীকে ফেরত পাঠানো হয়েছে। তার বিদেশ ভ্রমণের ব্যাপারে আপত্তি আছে। 

এদিকে, মাহদী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আজ আমার ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে জ্যামাইকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি ছিল রাত ৯টা ৩৫ মিনিটে। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি।’ 

তার দাবি, সব মামলায় জামিনে থাকলেও তাকে যেতে দেওয়া হয়নি।

দেশের বাইরে যেতে পুলিশের পক্ষ থেকে তাকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরে বিমানবন্দর এলাকা থেকে চলে যান তিনি।

তবে, এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হননি।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
নতুন দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার
২১ ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছাড়া হলো মাহদীসহ তিন জনকে
সর্বশেষ খবর
দুই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন
দুই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন
এবার বিদ্যুৎ উৎপাদনে জেলা প্রশাসন, জাতীয় গ্রিডে প্রতি ঘণ্টায় যাবে ৪৫ কিলোওয়াট
এবার বিদ্যুৎ উৎপাদনে জেলা প্রশাসন, জাতীয় গ্রিডে প্রতি ঘণ্টায় যাবে ৪৫ কিলোওয়াট
অ্যাকশনে গেলে বদলি পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষা করবে কে?
অ্যাকশনে গেলে বদলি পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষা করবে কে?
যুবদল নেতার বাড়ির সামনে কাফনের কাপড়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট
যুবদল নেতার বাড়ির সামনে কাফনের কাপড়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’