বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আন্তঃসরকার কমিশন গঠনের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৬, ১৭:১৯আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৭:২৩

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বৈজ্ঞানিক ও কারিগরি সহায়তার বিষয়ে আন্তঃসরকার কমিশন গঠিত হবে। রাশিয়ার মস্কোয় দুই দেশের পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের মধ্যে বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, আগামী জুনে পররাষ্ট্রমন্ত্রী এ বাংলাদেশ ও রাশিয়া এইচ মাহমুদ আলী রাশিয়া সফরে গেলে এ সংক্রান্ত  চুক্তি স্বাক্ষরিত হবে।
মস্কোয় ঐতিহাসিক স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত এ আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো.শহীদুল হক। অপরপক্ষে নেতৃত্বে ছিলেন রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মরগুলব ইগোর ভ্যালাদিমিরোভিচ।
বৈঠকে দুই দেশের সামগ্রিক আলোচনায় বাণিজ্য,অর্থনীতি, শিক্ষা, বৈজ্ঞানিক ও কারিগরি এবং প্রতিরক্ষা খাতে সম্পর্ক আরও জোরদার করতে, বিশেষ করে কিছু দ্বিপক্ষীয় বিষয় দ্রুত সম্পন্নের ওপর গুরুত্বারোপ করা হয়। দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করতে উভয় দেশের মধ্যে উচ্চপর্যায়ের নিয়মিত সফর বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করা হয়।
উভয় পক্ষের আলোচনায় তৈরি পোশাকসহ আইসিটি ও টেলিকম, খাদ্যশস্য, খনিজ ও সার, ওষুধের মতো শিল্পে সম্পর্ক জোরদারের সম্ভাব্যতা চিহ্নিত করা হয়। একই সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়।
আগামী বছর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র দফতরের উচ্চপর্যায়ের আলোচনা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।
নির্ধারিত বৈঠক ছাড়াও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মস্কোয় বোর্ড অব দ্য ইউরোপিয়ান ইকোনমিক কমিশনের সদর দফতরের সংস্থাটির সদস্য তাত্যানা ভ্যালোভ্যা’র সঙ্গে সাক্ষাৎ করেন।

এ বৈঠকে সংস্থাটির সদস্য রাষ্ট্র এবং রাশিয়ান ফেডারেশন,বেলারুশ, কাজাকিস্তান, কিরগিজস্তান ও আর্মেনিয়ায় বাংলাদেশের রফতানি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকারসহ বাংলাদেশ ও কমিশনের মধ্যে সম্ভাব্য সহযোগিতার সুযোগ সম্পর্কে আলোচনা হয়।

সূত্র: বাসস

/এফএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম