প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৫, ২২:২১আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ২২:২১

বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বৈঠকে দুই নেতা পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য ও সংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান উপদেষ্টা ঢাকায় আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলনে ভুটানি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেরিংয়ের প্রতি আহ্বান জানান। আলোচনায় কুড়িগ্রাম জেলার উত্তরাঞ্চলে ভুটানের জন্য নির্ধারিত অর্থনৈতিক অঞ্চল সম্পর্কিত সাম্প্রতিক অগ্রগতিও উঠে আসে।

বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ভুটানি উদ্যোক্তারা ওই অর্থনৈতিক অঞ্চলে ফল প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন কারখানায় বিনিয়োগ করবেন এবং উৎপাদিত পণ্য আঞ্চলিক দেশগুলোতে রফতানি করবেন।

এ সময় তিনি বাংলাদেশের কাছ থেকে একটি নির্দিষ্ট ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ চেয়ে অনুরোধ জানান। প্রধান উপদেষ্টা এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভুটানি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ সৃষ্টিতে ঢাকা আগ্রহী।

ভুটানের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বিমসটেকের চেয়ারম্যান হওয়ার জন্য অভিনন্দন জানান এবং বলেন, বাংলাদেশের নেতৃত্বে বঙ্গোপসাগর-কেন্দ্রিক এই আঞ্চলিক জোটে নতুন গতি আসবে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

/এসও/ইউএস/
সম্পর্কিত
৭ কোটি ৫০ লাখ বছরের প্রাকৃতিক বিস্ময় থাইল্যান্ডের পাথরের তিমি
থাইল্যান্ডের বিখ্যাত পথের খাবার, যেগুলোর স্বাদ একবার হলেও নেবেন
থাইল্যান্ডে ঘুরতে গেলে যে ভুলগুলো একেবারেই করবেন না
সর্বশেষ খবর
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৯
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৯
বৈষম্য বা পণ্যের মাপে সুপেয় পানিকে অপবিত্র না করি 
বৈষম্য বা পণ্যের মাপে সুপেয় পানিকে অপবিত্র না করি 
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা