মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইনের খসড়ার আনুষ্ঠানিক ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৬, ২৩:৪৩আপডেট : ২২ মার্চ ২০১৬, ২৩:৫০

মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক। ছবি- পিআইডি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইনের খসড়া তৈরি করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন আইন কমিশন। মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে গিয়ে তাকে এ তথ্য জানান আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক।
একাত্তরে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে সম্প্রতি খালেদা জিয়ার সন্দেহ প্রকাশ করে দেওয়া বক্তৃতার পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির শাস্তি দিতে আইন প্রণয়নের দাবি ওঠে। এই আইন প্রণয়নের বিষয়ে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির নেতারা বহুদিন থেকেই দাবি তুলেছেন।
কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে আইন কমিশনের প্রতিনিধি দলটি তাদের ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করতে বঙ্গভবনে গিয়ে এই আইনের বিষয়ে জানান। রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, এছাড়া আইন কমিশনের চেয়ারম্যান সাক্ষাতের সময় রাষ্ট্রপতিকে বার্ষিক প্রতিবেদন-২০১৫ এর বিভিন্ন দিক তুলে ধরেন।
গত ২১ ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে বক্তব্য দেন। বিএনপির পক্ষ থেকে এ ধরনের বক্তব্য আসার পর বিভিন্ন মহল থেকে হলোকাস্ট ডিনায়াল অ্যাক্ট এর মতো বাংলাদেশেও আইন প্রণয়নের দাবি ওঠে।

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে আইন কমিশনের প্রতিনিধি দলে ছিলেন সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর ও এম শাহ আলম এবং সচিব মো. আলী আকবর। রাষ্ট্রপতি এ সময় আইন কমিশনকে যুগোপযোগী আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনের হালনাগাদ করতে পদক্ষেপ নিতে আহ্বান জানান।

/ইউআই /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম