ব্যান্ডউইথ রফতানি ও বিদ্যুৎ আমদানি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৬, ১২:১১আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৬:৪০

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

আনুষ্ঠানিভাবে ভারত থেকে  বিদ্যুৎ আমদানি এবং বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ রফতানি শুরু হয়েছে। আর এর মাধ্যমে রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি ও ত্রিপুরায় ১০ জিপিবিএস ব্যান্ডউইথ রফতানির আনুষ্ঠা‌নিক উদ্বোধন করা হয়।

ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দিল্লিতে নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে উদ্বোধনের সঙ্গে সঙ্গেই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়। আগরতলায় নিজ দফতর থেকে ভিডিও কনফারন্সে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও অংশ নেন।

ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রী বলেন, ভারত থেকে এর মধ্যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়েছে। আরও ৫০০ কোটি মেগাওয়াট আমদানি করা হবে। এছাড়া, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে রামপালে বিদ্যুৎ উৎপাদন করা হবে। দুই দেশের আঞ্চলিক যোগাযোগ উভয় দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী ও জনগণকে হোলি উৎসবের শুভেচ্ছা জানান।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম