সংস্কার কাজে দেরি না করার আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৫, ২০:৫৮আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ২০:৫৮

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। রবিবার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা সংস্কার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জনসম্পৃক্ততার প্রতি তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রফেসর ইউনূস বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশ করবো— যাতে নাগরিক, বিশেষজ্ঞ এবং অংশীজনরা প্রস্তাবিত সংস্কারগুলো বুঝতে পারেন। প্রকৃতপক্ষে আমি বিশ্বাস করি যে, এই সংস্কারগুলো অল্প বয়স থেকেই নাগরিক সচেতনতা গড়ে তোলার জন্য স্কুলগুলোতে শেখানো উচিত।’

প্রফেসর ইউনূস আরও বলেন, ‘আসুন, আমরা দেরি না করি। এই সংস্কারগুলো যত তাড়াতাড়ি সম্ভব কাগজ থেকে বেরিয়ে অনুশীলনে যেতে হবে।’

অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন স্থানীয় সরকার সংস্কার কমিশন কয়েক মাসের আলোচনা, গবেষণা ও মাঠ পর্যায়ে কাজ করার পর প্রতিবেদনটি জমা দেয়।

তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা সুপারিশ করছি যে, ঐকমত্য কমিশন প্রতিবেদনটি পর্যালোচনা করে প্রতিফলিত করবে। প্রথম অংশে আমরা কাঠামোগত সংস্কারের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছি এবং পরবর্তী অংশে আমরা প্রস্তাব করেছি—একটি কাঠামো যা ব্যবহারিক এবং স্কেলযোগ্য পরিবর্তন নিশ্চিত করে।’

তিনি আরও বলেন, ‘জনসেবা প্রদানে স্থানীয় সরকারকে আরও স্মার্ট ও দক্ষ করে তোলাই এর লক্ষ্য।’

অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা সম্পদ ব্যবস্থাপনার ভূমিকার জন্য একটি পুরো অধ্যায় উৎসর্গ করেছি এবং জবাবদিহি নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার বিভাগকে তদারকির ভূমিকা গ্রহণের পরামর্শ দিয়েছি।’

কমিশনের প্রতিবেদনে নগর স্থানীয় সংস্থাগুলো বিশেষ করে ঢাকা সিটি করপোরেশনের জটিল চ্যালেঞ্জগুলোও চিহ্নিত করা হয়েছে।

অধ্যাপক আহমেদ বলেন, ‘বিভাগীয় অদক্ষতা এবং অবাধ ঘুষ এখনও স্থায়ী সমস্যা হিসেবে রয়ে গেছে। বড় বড় অবকাঠামো প্রকল্প থেকে শুরু করে দৈনন্দিন পরিষেবা, দুর্নীতি একাধিক স্তর যেমন- প্রকল্প স্তর, পরিষেবা স্তর এবং আন্তঃবিভাগীয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এগুলো মোকাবিলা করতে না পারলে কার্যকর প্রশাসন স্বপ্নই থেকে যাবে।’

প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, আবদুর রহমান, ড. মাহফুজ কবির, মাহসুদা খাতুন শেফালী, অধ্যাপক ড. মোহাম্মদ তরিকুল ইসলাম, এলেরা দেওয়ান, অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, এ কে এম তরিকুল আলম, হেলেনা পারভীন এবং মেজবাহ উদ্দিন খান।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
একটি মহল ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: গণসংবর্ধনায় মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী