মৌলভীবাজারের চার মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৬, ১২:৩২আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৩:৪৭


চার মানবতাবিরোধী অপরাধী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার চারজনের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিরা হলেন মো. আকমল আলী তালুকদার, আব্দুন নুর তালুকদার ওরফে লাল মিয়া, মো. আনিছমিয়া, মো. আব্দুল মোছাব্বির মিয়া। এরমধ্যে মো. আনিছ মিয়া, মো. আব্দুল মোছাব্বির মিয়া সহোদর।বুধবার  বেলা সাড়ে ১১টার দিকে তদন্ত সংস্থার ধানমণ্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মানবতাবিরোধী অপরাধ মামলার এ ৩৮তম চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।  চার আসামির মধ্যে আকমল আলী তালুকদার গ্রেফতার হয়ে কারাগারে আছেন। বাকি তিনজন পলাতক রয়েছেন। আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দু’টি অভিযোগ আনা হয়েছে।
তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী আব্দুল হান্নান খান, জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক ও তদন্তকারী কর্মকর্তা হরি দেবনাথ তদন্ত প্রতিবেদন প্রকাশকালে জানান, আজই প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হবে।

আব্দুল হান্নান খান জানান, ২০১৪ সালের ১২ অক্টোবর থেকে বুধবার পর্যন্ত মোট এক বছর ০৫ মাস ০১ দিনে আসামিদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করেছেন তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ।

এই দুই আসামীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক নির্যাতন, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। আসামীদের মধ্যে আকমল আলীসহ চার আসামী মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন। আকমল পাঁচগাঁও ইউপি শান্তিকমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। বাকী তিনজন বর্তমানে জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলে জানানো হয়।

ইউআই/ এপিএইচ/




সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম