আমানসহ বিএনপির ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৬, ১৪:৩৫আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৪:৩৮

আমান উল্লাহ আমান বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ বিচারক কামরুল হোসেন মোল্লা।
বুধবার মোহাম্মদপুর থানার নাশকতা মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে এই গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২২ জানুয়ারি মোহাম্মদপুর থানা এলাকায় বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে অগ্নিসংযোগ এবং হিউম্যান হলারে ককটেল নিক্ষেপ করে আসামিরা। এই ঘটনার ভিত্তিতে মোহাম্মদপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবাউদ্দিন বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে  বাদী হয়ে মামলা দায়ের করেন।
২০১৫ সালের ২৩ অক্টোবর মোহাম্মদপুর থানার পুলিশের উপ পরিদশক (এসআই) নুরুল ইসলাম শিকদার মামলা তদন্ত করে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, বরকতউল্লাহ বুলু, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

টি এইচ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম