হজযাত্রীদের জন্য অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ এপ্রিল ২০২৫, ১৮:২৯আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৯:৫৫

পবিত্র হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ্যাপটি উদ্বোধন করেন তিনি।

হজযাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালন করতে পারে সেজন্য এই অ্যাপ বিরাট ভূমিকা রাখবে। ধর্ম-কর্ম পালনে সহায়ক হওয়ায় এবং স্বাস্থ্যসেবাসহ নানা ফিচার থাকায় এই অ্যাপ হাজিদের একাগ্রচিত্তে হজ পালনে বড় অবদান রাখবে। 

চলতি বছর পবিত্র হজ পালনের শুরু থেকে হজযাত্রীরা এই অ্যাপ ব্যবহার করতে পারলেও আগামী বছর থেকে যেন মানুষ হজে যাওয়ার চিন্তাভাবনার পর্যায় থেকে এই অ্যাপ ব্যবহার করে হজযাত্রাকে সহজ করতে পারেন—সে লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় যেসব দেশ আমাদের দেশের চেয়ে উন্নত, তাদের কাছ থেকে অভিজ্ঞতা গ্রহণ এবং যেসব দেশে এ ধরনের ব্যবস্থা নেই সেসব দেশকে বিনামূল্যে আমাদের অ্যাপটির কারিগরি দিক প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

ভবিষ্যতে এই অ্যাপকে আরও সহজ এবং ত্রুটিমুক্ত করার পরামর্শও দেন তিনি।

অ্যাপটি তৈরির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই অ্যাপটি চালু হওয়ায় হজযাত্রীদের ধর্ম-কর্ম পালন সহজতর করার পাশাপাশি সৌদি আরব গিয়ে চলাফেরা দুশ্চিন্তামুক্ত হবে। 

এই অ্যাপটির পাশাপাশি হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজ সুবিধা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়‍্যব। 

/এসও/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম