নির্বাচনে আবারও বিজয়ী হওয়ায় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ মে ২০২৫, ১৯:১০আপডেট : ০৪ মে ২০২৫, ২১:৫০

সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে একটানা ৬৬ বছর ক্ষমতায় টিকে থাকলো পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। শনিবার (৩ মে) অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়কে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

রবিবার (৪ মে) বিকালে অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে এই শুভেচ্ছা বার্তা জানানো হয়।

বার্তায় প্রধানমন্ত্রী লরেন্সের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, আপনার প্রাপ্য জয়ের জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিজয় সিঙ্গাপুরের জনগণের জন্য আপনার দূরদর্শী ও দৃঢ় প্রচেষ্টা প্রমাণ করে। বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে উন্নয়ন অংশীদারত্ব এবং অর্থনৈতিক সম্পৃক্ততার একটি শক্তিশালী বন্ধন রয়েছে, যা জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের মাধ্যমে আরও জোরদার হয়েছে। 

অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানানো হয়

এতে আরও বলা হয়, পারস্পরিক সুবিধার লক্ষ্যে আমাদের অংশীদারত্বকে জোরদার করে তুলতে আমি আপনার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।

প্রসঙ্গত, সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে আবারও জয় পেয়েছে পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। এর মধ্য দিয়ে টানা ৬৬ বছর দেশটির ক্ষমতায় টিকে থাকলো দলটি। এই জয়কে প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়ের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এক বছর আগে ক্ষমতা গ্রহণ করেছিলেন তিনি। শনিবার (৩ মে) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল অনুযায়ী, দেশটির পার্লামেন্টের ৯৭টি আসনের মধ্যে ৮৭টি পেয়েছে পিএপি। এছাড়া ৩৩টি নির্বাচনি এলাকার বেশিরভাগেই বিপুল ভোটে জয়ী হয়েছে দলটি।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এবারের নির্বাচনে ৬৫ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে পিএপি। এর আগে ২০২০ সালের নির্বাচনে ৬১ শতাংশ ভোট পেয়েছিল তারা। ফলাফল ঘোষণার পরপরই পতাকা নেড়ে ও আনন্দ করে বিজয় উদযাপন করেন পিএপির সমর্থকরা। ১৯৫৯ সাল থেকে সিঙ্গাপুরের শাসনক্ষমতায় রয়েছে এই দলটি।

/এসও/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী