চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছে না সরকার: প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৫, ১৪:২৪আপডেট : ২৫ মে ২০২৫, ১৬:৪৩

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছে না সরকার। এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

রবিবার (২৫ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলো যেন চট্টগ্রাম বন্দরকে ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন; ম্যানেজ করেন। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছি, তারা তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা লেভেল এগিয়ে নিতে পারলে, বাংলাদেশের অর্থনীতিতে এর একটি মাল্টিপেয়ার ইফেক্ট হবে। পুরো বিশ্বে এখন ট্রেডের যে একটা প্রোটেকশনইজম চলছে, সেই জায়গা থেকে আমরা একটা বেনিফিটের জায়গায় আছি। দ্রুত এটা থেকে বেনিফিট পেতে পারি।

শফিকুল আলম বলেন, বাংলাদেশে একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরির জন্য আমাদের প্রধান উপদেষ্টা চেষ্টা করছেন। ম্যানুফ্যাকচারিং হাব তৈরির মূল শর্ত হলো, আপনার বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। বন্দরের দক্ষতাকে অন্য মাত্রায় নিতে হবে, আমাদের বন্দরের সেই অন্য মাত্রার দক্ষতা নেই। আমাদের সেই ম্যানেজমেন্ট স্কিলটাও তৈরি হয়নি। এর জন্য আমরা বিদেশে বড় বড় কোম্পানির সঙ্গে কথা বলছি।

তিনি বলেন, শেখ হাসিনার সময় ১০০টি ইকোনমিক জোন করা হয়েছিল। সেই জোনগুলো পড়ে আছে, কেউ আসছে না। বিনিয়োগকারীরা না আসার মূল কারণ হলো, আমাদের বন্দরের সক্ষমতা নেই।

/এমকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
চট্টগ্রাম বন্দরে জাহাজে ২ বিদেশি নাগরিকের মারামারি, একজন নিহত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি