তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ অব্যাহত: আজ সারাদেশে বিক্ষোভের ডাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৬, ২২:৩৮আপডেট : ২৫ মার্চ ২০১৬, ০১:১৯

তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন-৩

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ক্রমশ ফুঁসে উঠছে শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতা-কর্মীরা। প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর বিক্ষোভ হয়েছে তনুর শহর কুমিল্লায়। পাশাপাশি রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ হয়েছে একাধিক। রাজধানীতে অনুষ্ঠিত এসব বিক্ষোভে গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা অংশ নেয়।

এদিকে তনু হত্যার প্রতিবাদে আজ শুক্রবার রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

গণজাগরণ মঞ্চের বিক্ষোভ

তনু হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, শুধু শাহবাগ বা ঢাকা-কুমিল্লায় নয়, আমি সারাদেশের সব সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, নারী, পেশাজীবী সংগঠনসমূহের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা এ অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন। যারা আপোস করবে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও প্রতিবাদ হবে। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করা হয়েছে,  প্রয়োজনে সারা বাংলাদেশে অবরোধ করে হলেও এই খুন-ধর্ষণ বন্ধ করতে হবে। হত্যা-ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশের ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।

তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন-১

ছাত্র ফেডারেশনের সমাবেশ

বৃহস্পতিবার বেলা ১২টায় সোহাগী জাহান তনুর ধর্ষক ও হত্যাকারীদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি আল জাহিদের সভাপতিত্বে সমাবেশে ঢাবি শাখা সভাপতি উম্মে হাবিবা বেনজির বলেন, দেশের নারীরা ঘরে-বাইরে-শিক্ষা প্রতিষ্ঠানে-কর্মক্ষেত্রে কোথাও নিরাপদ নয়। সেনানিবাসের ভেতর, যেখানে সর্বোচ্চ নিরাপত্তা আছে বলে ধারণা করা হয়, এখানকার সেনারা দেশের নিরাপত্তা ব্যবস্থার কাজে নিয়োজিত, সেখানে নারী ধর্ষণ ও হত্যার মতো অমানবিক, ঘৃণ্য ঘটনা ঘটে। এটা আবারও প্রমাণ করে যে বর্ডার থেকে বেডরুম কোথাও সরকার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। 

তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন-৬

উল্লেখ্য, গত ২০ মার্চ ২০১৬ রবিবার ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনা ঘটেছে।

সিলেটে বিক্ষোভ

তনু হত্যা-ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে সিলেটেও। নগরীর শহীদ মিনারে বৃহস্পতিবার বিকালে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা সংসদ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপংকর দাশ গুপ্ত জানান, অতি দ্রুত জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা না হয়, তাহলে সারাদেশের নানান প্রান্তে আন্দোলনকারী সহযোদ্ধাদের সঙ্গে আলোচনা করে আমরা এই ইভেন্টেই আমাদের পরবর্তী কর্মসূচী ঘোষণা করবো। আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা এই সিলেট থেকে আরও বড় কর্মসূচি ঘোষণা করবো।

শহরের জিন্দাবাজার এলাকার চৌহাট্টা এলাকায় বৃহস্পতিবার বিকালে সমাবেশ করেছে নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলন সিলেট।

তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন-২

কাল সারাদেশে বিক্ষোভ

তনু হত্যা ও ধর্ষণের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণসমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদে বিক্ষোভ করবে বিপ্লবী নারী সংহতি। সংগঠনের সভাপতি শ্যামলী শীল বলেন, তনু হত্যা-ধর্ষণ প্রমাণ করে রাষ্ট্র নারীর নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ হয়েছে। আমরা তনু হত্যার বিচার চাই। নারীর জন্য নিরাপদ দেশ চাই।

তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন-৭

ঢাকার পাশাপাশি চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করবে ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম মহানগর কমিটি। রবিবার একই স্থানে বিক্ষোভ করবে আরও একটি সংগঠন। তবে সংগঠনটির নাম জানা যায়নি। 

(ছবিগুলো তুলেছেন বাংলা ট্রিবিউনের আলোকচিত্রী নাসিরুল ইসলাম)

/এসটিএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম