জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় প্রধান উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৫, ০৯:৩৫আপডেট : ২৯ মে ২০২৫, ০৯:৫৫

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বিভিন্ন খাতে দু'দেশের মধ্যে চলমান সহযোগিতা আরও প্রসারিত করতে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন, জাপান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে; আমি এর উপর ভিত্তি করে এগিয়ে যেতে চাই।

বৃহস্পতিবার (২৯ মে) নিক্কেই ইনকরপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও সুয়োশি হাসেবে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে নিক্কেই ফোরাম ফর এশিয়াকে সামনে রেখে সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

হাসেবে ব্যস্ত সময়সূচি সত্ত্বেও অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

প্রফেসর ইউনূস বলেন, কোভিড-১৯ মহামারির কারণে বিরতির আগ পর্যন্ত তিনি জাপানে নিয়মিত আসা-যাওয়া করতেন এবং দেশে এত বন্ধু তৈরিতে সহায়তা করার জন্য নিক্কেই ফোরামকে ধন্যবাদ জানান।

হাসেবে আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত রাখবেন। বৈঠক শেষে নিক্কেই ফোরাম 'ফিউচার অব এশিয়া' নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য রাখেন।

/এসও/এমএস/
সম্পর্কিত
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী