নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে জরিপ ও গবেষণা জাহাজ, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৫, ২১:৪৬আপডেট : ১৩ জুন ২০২৫, ২১:৪৬

বাংলাদেশের নৌবাহিনীর জন্য জরিপ ও গবেষণা জাহাজ কেনা হচ্ছে। শুক্রবার (১৩ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) সাউথ এশিয়া আঞ্চলিক বিভাগের প্রধান লেসলি ক্রেগ ও কমোডোর হোয়্যালি সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা বাংলাদেশ নৌবাহিনীর জন্য এইচএমএস এন্টারপ্রাইজের যে সমুদ্র জরিপ ও গবেষণা জাহাজ কেনা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। 

লন্ডন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই গবেষণা জাহাজটি একটি বহুমুখী হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ; যা সমুদ্রের নিচের ও মহাসাগর সংক্রান্ত জরিপ ও তথ্য সংগ্রহে সক্ষম। যুক্তরাজ্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টাকে জাহাজটির বিভিন্ন সক্ষমতা ও সম্ভাব্য কার্যকারিতা সম্পর্কে অবহিত করেন।

প্রধান উপদেষ্টা জানতে চান, কীভাবে এই জাহাজ বাংলাদেশের সামুদ্রিক গবেষণা, ডেটা সংগ্রহ এবং পানিসীমা সংক্রান্ত সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। তিনি আরও বলেন, জাহাজটির সামর্থ্য আরও বাড়াতে কী ধরনের যন্ত্রপাতি প্রয়োজন হতে পারে সে বিষয়ে যুক্তরাজ্য যেন সহায়তা করে।

বিশেষভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ, ম্যানগ্রোভ বন সংরক্ষণ, সামুদ্রিক মাছের প্রজাতি ও জীববৈচিত্র্য নিয়ে গবেষণার জন্য এ জাহাজ ব্যবহারের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি, দুই দেশের যৌথ গবেষণা উদ্যোগ এবং তরুণ শিক্ষার্থীদের সমুদ্রবিজ্ঞান বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। এমন একটি গবেষণা জাহাজের মাধ্যমে বাংলাদেশ তার সমুদ্র ও সম্পদ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে; যা দেশের মানুষের কল্যাণে কাজে লাগবে বলে প্রধান উপদেষ্টা অভিমত দেন।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের