কাছারিবাড়িতে হামলায় সাম্প্রদায়িক বা রাজনৈতিক উদ্দেশ্য নেই, নিদর্শন অক্ষত: সংস্কৃতি মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৫, ২২:২৩আপডেট : ১৩ জুন ২০২৫, ২২:২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থীকে মারধর ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কোনও নিদর্শনের ক্ষতি হয়নি। একই সঙ্গে মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই হামলার পেছনে কোনও সাম্প্রদায়িক বা রাজনৈতিক উদ্দেশ্য নেই এবং কবিগুরুর সম্মান বা মর্যাদা ক্ষুণ্ন হয়নি।

শুক্রবার (১৩ জুন) সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া ওই বিবৃতিতে আরও জানানো হয়, রবীন্দ্র কাছারিবাড়ি একটি সংরক্ষিত পুরাকীর্তি এবং প্রতি বছর দেশ-বিদেশ থেকে হাজারো দর্শনার্থী এখানে আসেন।

বিবৃতিতে বলা হয়, গত ৮ জুন কাছারিবাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ও এক দর্শনার্থীর মধ্যে পার্কিং টিকিট নিয়ে ভুল বোঝাবুঝি ও কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। অভিযুক্ত দর্শনার্থী শাহনেওয়াজকে মারধর ও আটকে রাখার অভিযোগ ওঠে প্রত্নতত্ত্ব অধিদফতরের কাস্টডিয়ান হাবিবুর রহমানের বিরুদ্ধে।

এ ঘটনার পর ১০ জুন শাহনেওয়াজের পক্ষ নিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন চলাকালে উত্তেজিত জনতা কাছারিবাড়িতে প্রবেশ করে মূলত কর্মচারীদের ওপর হামলার উদ্দেশ্যে। এ সময় কাছারিবাড়ির কয়েকজন কর্মচারী আহত হন। ঘটনার পর জেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদফতরের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দায়ের করা মামলায় পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, বর্তমানে কাছারিবাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শুক্রবার (১৩ জুন) সকাল থেকে প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কাছারিবাড়ি আবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

গেলো ২৫ বৈশাখ উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও আড়ম্বরপূর্ণভাবে কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং নওগাঁর পতিসরে উদযাপন করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
নজরুলের জীবনদর্শন প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী
রাষ্ট্রের চোখে কোনও জনগোষ্ঠী ক্ষুদ্র বা বৃহৎ হতে পারে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী 
রবীন্দ্রনাথ-নেতাজির দেশে ‘বুলডোজার রাজনীতি’ চলবে না: মমতা
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের