মানবিক পুলিশ চাই, সবার সঙ্গে যেন ভালো ব্যবহার করে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ১৭:৫১আপডেট : ১৫ জুন ২০২৫, ১৯:০০

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিগত সরকারের সময়ে পিট্টি মারলে (মারধর করলে) পুলিশ খুব সচল বলে ভাবা হতো। সরকার এমন পুলিশ চাইছে না। তিনি বলেন, ‘বর্তমান পুলিশ মানবিক পুলিশ এবং আগের থেকে তারা অনেক সক্রিয়। আমরা মানবিক পুলিশ চাচ্ছি। সবার সঙ্গে যাতে ভালো ব্যবহার করে।’

রবিবার (১৫ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা এমন মন্তব্য করেন। ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে সচল হয়নি—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘কে বললো সচল হয়নি? এখন সচল হওয়া বলতে যদি আপনারা আগের ১৫ বছরের মতো ভাবেন, গেলে দুটি পিট্টি মারলে, পুলিশ খুব সচল। আমরা তো ওই পুলিশ চাচ্ছি না, আমরা মানবিক পুলিশ চাচ্ছি। সবার সঙ্গে যাতে ভালো ব্যবহার করে।’

তিনি আরও বলেন, ‘যদি ভাবি পুলিশের কাজ হবে দুটি বাড়ি মারবা, লাথি মারবা। ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। এখন পুলিশ হলো মানবিক পুলিশ। এখন হয়তো লোকজন ভাবছে পুলিশ সচল হয়নি। পুলিশ কিন্তু আগের থেকে এখন আরও বেশি সক্রিয়।’

র‌্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে, এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘র‌্যাবের পোশাক পরে যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে আমরাও খুব উদ্বিগ্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি—এটার সঙ্গে যে-ই জড়িত, আমরা যত তাড়াতাড়ি সম্ভব, তাদের যাতে আইনের আওতায় নিয়ে আসতে পারি।’

‘ভারতের পুশইন চলছে’, এম প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘আমরা এ ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। ভারতে আমাদের যে হাইকমিশনার আছেন, তিনিও আমাদের অফিসে এসেছিলেন। আমরা বলেছি, আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে, প্রোপার চ্যানেলে পাঠাও। আমরা নেবো। জঙ্গলের মধ্যে, নদীর মধ্যে, লেকের মধ্যে ফেলে দেওয়া—এটা কোনও সভ্য দেশে হওয়া উচিত না।’

/কেএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের