বাংলাদেশ-ইরান একসঙ্গে সন্ত্রাসবাদের মোকাবেলা করবে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৬, ২০:৫৪আপডেট : ২৫ মার্চ ২০১৬, ২০:৫৪

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশ ও ইরান একসঙ্গে সন্ত্রাসবাদের মোকাবেলা করবে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে ঢাকার বিএমএ মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বলেন, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ইসলামের কোনও বিরোধ নাই এবং নওরোজ বা পহেলা বৈশাখ পালন করলে মুসলমানিত্ব যায় না।
মধ্যপ্রাচ্যের জঙ্গিরা ইতিহাস ধ্বংস করছে মন্তব্য করে তিনি বলেন, এক্ষেত্রে বরং ইরানিরা তাদের ইতিহাস সমুন্নত রেখেছে। মন্ত্রী জানান, বাংলা ভাষায় প্রায় ৫ হাজার ধর্মীয়, প্রশাসনিক ও সাধারণ ফার্সি শব্দ আছে।
ইরানের সঙ্গে রাজনৈতিক যোগাযোগের বিষয়ে তিনি বলেন, ইরানের রাষ্ট্রপতি রাফসানজানি ১৯৯৫ সালে বাংলাদেশ সফর করেন এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কয়েক বছর পরে ইরান সফর করেন।
ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি দেহনাভি বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ বাড়ছে। ইরান সব বন্ধুপ্রতীম দেশ বিশেষ করে বাংলাদেশের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক বজায় রেখেছে।

অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী ইরান কালচারাল সেন্টারের ইরানমিররবিডি.কম নামে একটি ওয়েবসাইট উদ্বোধন করেন।

বসন্তের প্রথম দিনকে ইরানে নওরোজ বলা হয় এবং এটি ইরানি বছরের প্রথম দিন। প্রায় তিন হাজার বছর ধরে তারা এটি পালন করে আসছে এবং এটি তাদের সবচেয়ে বড় উৎসব।

/এসএসজেড/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম