তনু হত্যা তদন্তে পুলিশকে সহযোগিতা করছে সেনাবাহিনী: আইএসপিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৬, ০০:২৫আপডেট : ২৬ মার্চ ২০১৬, ০৮:২১

সোহাগী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের তদন্ত কাজে স্থানীয় পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করছে সেনাবাহিনী। শুক্রবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২০ মার্চ রাত আনুমানিক ১১টায় কুমিল্লা সেনানিবাসের সীমানা সংলগ্ন এলাকায় সোহাগী জাহান তনুর অচেতন দেহ খুঁজে পান তার বাবা ইয়ার আলী। যেখানে তনুর লাশ পাওয়া যায় সেখানে কোনও সীমানা প্রাচীর নেই। তনুকে খুঁজে পেয়ে বাবা ইয়ার আলী মিলিটারি পুলিশকে খবর দেন। তাৎক্ষণিকভাবে সোহাগীকে সিএমএইচ-এ নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ তার পোস্টমর্টেম কার্যক্রম সম্পন্ন করে। সোহাগী হত্যার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। এ কাজে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে সেনাবাহিনী।  
/জেইউ/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম