প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন বিদায়ী জার্মান রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৫, ২২:১০আপডেট : ২৫ জুন ২০২৫, ২২:১০

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার।

বুধবার (২৫ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা সফলভাবে দায়িত্ব সম্পন্ন করায় রাষ্ট্রদূত ট্রস্টারকে উষ্ণ অভিনন্দন জানান এবং বাংলাদেশ-জার্মান সম্পর্ক জোরদারে তার প্রচেষ্টার প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, 'আমাদের উন্নয়ন অগ্রযাত্রায় জার্মানি সবসময়ই নির্ভরযোগ্য অংশীদার।’

চার বছর দায়িত্বপালন করা বিদায়ী এ রাষ্ট্রদূত গভীর মমতার সঙ্গে বাংলাদেশে তার সময়ের কথা তুলে ধরেন। ট্রস্টার বলেন, 'আমার ক্যারিয়ারে অনেক ইন্টারেস্টিং পোস্টিং হয়েছে, কিন্তু বাংলাদেশ সত্যিই দারুণ। বাংলাদেশের মানুষের আতিথেয়তা ছিল অভিভূত এবং আমি অশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে বিদায় নিচ্ছি।’

তিনি বলেন, "বিনিয়োগ সম্মেলন একটি ভালো প্রচেষ্টা ছিল। আমি বাংলাদেশের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়ার সর্বাত্মক সাফল্য কামনা করছি। আমি আশা করি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা ইউরোপে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে জার্মানির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং এর অব্যাহত উন্নয়ন সহায়তার কথা স্বীকার করেন।

তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি জার্মানির মানবিক সহায়তার বিশেষ প্রশংসা করেন।

প্রফেসর ইউনূস বলেন, 'গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আপনার দেশের অকুণ্ঠ সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।’

সাক্ষাৎ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা মন্তব্য করেছিলেন, "আপনার প্রস্থানের পরেও আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। এটি ইতিবাচক কিংবা সমালোচনামূলক হোক না কেন, আপনার অন্তর্দৃষ্টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা আপনাকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মনে করি।

এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়নের উইংয়ের মহাপরিচালক মো. মোশাররফ হোসেন এসময় উপস্থিত ছিলেন।

/এসও/এমএস/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের