ঢাকায় ধুলা নিয়ন্ত্রণে ‘জিরো সয়েল’ কর্মসূচি উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৫, ১৩:১৩আপডেট : ২৬ জুন ২০২৫, ১৩:২২

ঢাকা মহানগরীর বায়ুদূষণ ও ধুলা নিয়ন্ত্রণে ‘জিরো সয়েল’ কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এই কর্মসূচির আওতায় নগরের কোথাও খোলা মাটি না রেখে ঘাস বা লতা দিয়ে ঢেকে সবুজায়ন নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর পূর্বাচলে হারারবাড়ি চত্বরে বন অধিদফতর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যৌথ উদ্যোগে আয়োজিত বনায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘জিরো সয়েল’ কর্মসূচি বাস্তবায়নে সিটি করপোরেশন, বন বিভাগ ও সাধারণ নাগরিকদের একসাথে কাজ করতে হবে। প্রতিটি বাড়ির পাশে খোলা মাটি ঘাস বা আইভি লতা দিয়ে ঢেকে দিতে হবে। ছাদে গাছ লাগাতে হবে। যার যতটা সামর্থ্য, ততটা গাছ লাগান।

তিনি বলেন, 'সবুজায়নের গুরুত্ব সবাইকে বুঝতে হবে এবং তা বাস্তবে প্রয়োগ করতে হবে। প্রাকৃতিক ব্যবস্থা ভেঙে ফেলা যাবে না। বন ইকোসিস্টেম তৈরি করা যায় না, এটি জন্মায় ও গড়ে ওঠে।'

পরিবেশ উপদেষ্টা বলেন, 'আবাসনের পাশাপাশি বনভিত্তিক পরিবেশ গড়াও জরুরি। এজন্য সংশ্লিষ্ট সব দফতরকে নিয়ে সমন্বিতভাবে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করতে হবে।'

সেপ্টেম্বরের মধ্যেই ডিএনসিসি এলাকায় একটি সফল উদাহরণ স্থাপন করতে চায় সরকার বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, সংস্থাটি ১২০ কিলোমিটার মিডিয়ান ও ১০৮ কিলোমিটার খালপাড় সবুজায়নের পরিকল্পনা নিয়েছে। রাজউকের উত্তরা আবাসিক এলাকা ও পূর্বাচলেও যৌথভাবে বনায়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতে স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও সম্পৃক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

অনুষ্ঠান শেষে বনানী কবরস্থানের পাশের রাস্তায় ঘাস রোপণের মাধ্যমে জিরো সয়েল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা।

/এসএনএস/জেডএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী