প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর আগস্টে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৫, ১৯:০৪আপডেট : ২৬ জুন ২০২৫, ১৯:০৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়ে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে তিনি আগস্টে মালয়েশিয়া সফর করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমরা এটি নিয়ে কাজ করছি। আগামী কয়েক দিনের মধ্যে হয়তো নির্দিষ্ট তারিখ বলতে পারবো।’

কবে-নাগাদ এ সফর হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এটি আগস্ট মাসে করতে চাইছি।’

সফরটি দ্বিপাক্ষিক কিনা প্রশ্নে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যদি সফর হয়, তবে অবশ্যই দ্বিপাক্ষিক হবে।’

ভারতের সঙ্গে সম্পর্ক

ভারতের সঙ্গে ‘শীতল’ সম্পর্কের বিষয়ে জানতে চাইলে মো. তৌহিদ হোসেন বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক শীতল– এটি আমি বলতে চাই না। এটি একটি রি-অ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। আমরা এটিকে সেভাবেই দেখি। আমাদের সদিচ্ছার কোনও অভাব নেই।’

কোথায় রি-অ্যাডজাস্টমেন্ট হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সত্যিটাকে স্বীকার করি— বিগত সরকারের সঙ্গে ভারতের যে ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যেরকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সঙ্গে বর্তমান সম্পর্ক সেই ধরনের নেই। কাজেই এটিকে আমি রি-অ্যাডজাস্টমেন্ট বলছি।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
পাকিস্তান ও মালয়েশিয়ার ভূমিকায় কৃতজ্ঞ ইরানের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম