মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুন ২০২৬, ১৪:১৬আপডেট : ০২ জুন ২০২৬, ১৪:১৬

তৈরি পোশাকের পাশাপাশি দেশের রফতানি পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছে বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে চলতি আম মৌসুমেই মালয়েশিয়ার বাজারে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের তাজা আম। এই লক্ষ্যকে সামনে রেখে মালয়েশিয়ার কৃষি বিভাগের দুই সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী ৭ থেকে ১৩ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ সফর করবে। তারা দেশের বিভিন্ন আম উৎপাদন এলাকা, প্যাকিং ব্যবস্থা এবং রফতানি-প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করবেন। 

মঙ্গলবার (২ জুন) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। 

এতে উল্লেখ করা হয়, কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দীর্ঘ তিন বছরের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ সরকারের সক্রিয় উদ্যোগের ফলে এই সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। 

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর ২০২৩ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি তাজা আম রফতানির সুযোগ তৈরিতে কাজ করে আসছে। এই প্রক্রিয়া সচল রাখতে হাইকমিশন বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদফতরের ‘রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্প’, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছে। মালয়েশিয়ার কৃষি বিভাগের কঠোর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানসহ ‘পেস্ট রিস্ক অ্যানালাইসিস’ (পিআরএ) রিপোর্ট সফলভাবে প্রেরণ করা হয়েছে। 

বাংলাদেশ সরকারের এই সক্রিয় ভূমিকার ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারি (২০২৬) মাসে মালয়েশিয়ার কৃষি বিভাগ বাংলাদেশের আম বাগান এবং তাজা ফল প্যাকিং সুবিধাগুলোতে নিয়ম-কানুন যাচাইকরণ (ভিওসি) পরিদর্শনের আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। মালয়েশিয়ান সরকারের কঠোর কোয়ারেন্টাইন নিয়মানুযায়ী, তাজা আম আমদানির জন্য কীটপতঙ্গ ঝুঁকি বিশ্লেষণ (পিআরএ) সম্পন্ন করার পূর্বশর্ত হিসেবে এই ‘ভিওসি’ পরিদর্শন অত্যন্ত অপরিহার্য।

মালয়েশিয়ার এই প্রস্তাবে বাংলাদেশ সরকার তাৎক্ষণিক সম্মতি জানায় এবং সংশ্লিষ্ট সরকারি দফতরগুলো পরিদর্শনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী ৭ জুন থেকে শুরু হতে যাওয়া এই রাষ্ট্রীয় পরিদর্শনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্প’। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করছেন, মালয়েশিয়ার প্রতিনিধিদলের এই পরিদর্শনে প্রয়োজনীয় মান ও নিরাপত্তা শর্ত (ফাইটোস্যানিটারি কমপ্লায়েন্স) পূরণ করা সম্ভব হলে চলতি মৌসুমেই মালয়েশিয়ার মানুষ বাংলাদেশের সুস্বাদু আমের স্বাদ নিতে পারবেন।

কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, মালয়েশিয়ার মতো একটি বড় ও সম্ভাবনাময় বাজারে যদি বাংলাদেশের আমের প্রবেশদ্বার উন্মুক্ত হয়, তবে তা ব্রুনাই, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার (আসিয়ান অঞ্চল) অন্যান্য দেশগুলোতেও আম রফতানির সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
কয়েক হাজার কোটি টাকার পণ্য কনটেইনারের ভেতরেই নষ্ট
আমদানি-রফতানি কমেছে: কোন পথে যাচ্ছে দেশের বৈদেশিক বাণিজ্য?
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সর্বশেষ খবর
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান