নিবন্ধনের জন্য ইসিতে ১৪৪ রাজনৈতিক দলের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জুন ২০২৫, ১৯:৫৯আপডেট : ২৬ জুন ২০২৫, ২১:১১

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) মোট ১৪৭টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৩টি দলের একাধিক আবেদন থাকায় মোট দল হয়েছে ১৪৪টি।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসি সচিব মো. আখতার আহমেদ।

তিনি জানান, জমা পড়া আবেদনের প্রাথমিক যাচাই-বাছাইয়ের জন্য ২০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার নিবন্ধিত দলগুলোর প্রতীক সংখ্যাও বাড়বে।

ভোটার তালিকা আইন সংশোধনের বিষয়ে তিনি বলেন, ‘ভোটার তালিকায় কারা যুক্ত হবেন, কোন সময় পর্যন্ত যুক্ত হবেন, তা যৌক্তিক বিবেচনায় নির্ধারণ করবে ইসি। এ সংক্রান্ত সংশোধনী এরই মধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এখন পর্যন্ত ৭৬টি আসনের সীমানা পুনর্বিন্যাসের আবেদন এসেছে। এগুলো পর্যালোচনা করা হচ্ছে।’

নির্বাচনি প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘নির্বাচনি প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া। সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনি সামগ্রী কেনার প্রক্রিয়া শেষ হবে।’

/জেডএ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী