জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তথ্য মন্ত্রণালয়ের যত আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৫, ১৪:৩২আপডেট : ২৮ জুন ২০২৫, ১৪:৩২

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ইতোমধ্যে উদ্‌যাপন-সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (২৮ জুন) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশে বাংলাদেশ মিশনগুলো জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে গ্রাফিতির বই, পোস্টার, চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে।

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে– গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে রাজধানীর তথ্য ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দফতর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।

গৃহীত কর্মসূচির আওতায় আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন পত্রিকায় জুলাই গণ-অভ্যুত্থানের ওপর বিশেষ ফিচার, নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত হবে। সেই সঙ্গে, গণ-অভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিলবোর্ড স্থাপন, পোস্টার ও ফেস্টুন মুদ্রণ ও বিতরণ করা হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রকাশনা উৎসবের আয়োজন করা হবে। এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে তথ্য ভবনে। জুলাই গণ-অভ্যুত্থানের ওপর রচিত গ্রন্থ এই উৎসবে প্রদর্শিত হবে।

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে চলচ্চিত্র শ্রাবণ বিদ্রোহর প্রিমিয়ার প্রদর্শনী; যা আগামী ৫ জুলাই বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে জেলা তথ্য অফিসগুলোর মাধ্যমে সারা দেশে শ্রাবণ বিদ্রোহ চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে। এর পাশাপাশি সারা দেশে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রগুলো ধারাবাহিকভাবে প্রদর্শন করা হবে। গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।

মন্ত্রণালয়ের গৃহীত কর্মসূচি অনুযায়ী, তথ্য ভবন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও ঢাকার বিশ্ববিদ্যালয়গুলোতে জুলাই গণ-অভ্যুত্থানের ধারণ করা আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়া অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা, বিশেষ অনুদান ও উপহার দেওয়া হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে অনুষ্ঠিত হবে একটি আন্তর্জাতিক সেমিনার।

/এসআই/আরকে/
সম্পর্কিত
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জুলাই আন্দোলন: নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট সংশোধনের দাবি
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম