খুলনা প্রেসক্লাবে কী ঘটেছে, জানালেন প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ জুন ২০২৫, ২২:৫৯আপডেট : ২৮ জুন ২০২৫, ২৩:১৬

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার (২৮ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে খুলনা প্রেসক্লাবে ঘটে যাওয়া  বিক্ষোভ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন।  

পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘আজ (শনিবার) বিকালে আমরা খুলনায় এসেছি একদিনের সফরে। সঙ্গে ছিলেন আমার প্রেস টিমের দুই সহকর্মী। আমরা খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছি। সংবাদ সম্মেলন শেষে আমরা খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করি। পরে আমরা খুলনা প্রেসক্লাবে থামি, যেখানে হাসিনাবিরোধী গণঅভ্যুত্থানের সময় অগ্নিসংযোগ করা হয়। প্রেসক্লাবের কর্মকর্তারা যখন আমাদের ক্লাবের পোড়া কয়েকটি কক্ষ দেখাচ্ছিলেন, তখন প্রায় ২০০ ছাত্র-বিক্ষোভকারী একটি মিছিল নিয়ে ক্লাব প্রাঙ্গণে আসে। তারা খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছিলেন। আমি খুলনা প্রেস ক্লাব সাংবাদিকদের কাছ থেকে শুনেছি, যে তারা গত তিন দিন ধরে বিক্ষোভ করছে।’

শফিকুল আলম লিখেছেন, ‘বিক্ষোভকারীরা তাদের অভিযোগ দায়ের করতে আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। প্রেস ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আমি নিচে নেমে তাদের সঙ্গে দেখা করি। আমরা ধৈর্য্য সহকারে তাদের অভিযোগ শুনেছি এবং তাদের আশ্বস্ত করেছি, আমরা তাদের বার্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবো। আমরা চা আর বিস্কুট খেলাম। প্রায় ৩০ মিনিট পর আমরা কেপিসি থেকে ঢাকার উদ্দেশে রওনা দিলাম।’

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলন করছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এর মধ্যে আজ বিকালে খুলনা প্রেসক্লাবে শফিকুল আলম গেলে আন্দোলনকারীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’
‘দুর্বল ছাত্র, হাত তুলবো নাকি নামাবো বুঝতে পারি না’ 
গুজবে কান দেবেন না, প্রধানমন্ত্রীর ‘ভারত সফর’ প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান