জুলাইকে কেন্দ্র করে কোনও ধরনের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৫, ১৮:১৮আপডেট : ৩০ জুন ২০২৫, ১৮:৪৬

জুলাই আন্দোলনের বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনও ধরনের সন্ত্রাসী হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘জুলাইয়ে সরকার, বিভিন্ন দল ও সংগঠনের অনুষ্ঠান থাকবে। সেসব অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে হতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়েছে।’

সোমবার (৩০ জুন) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জুলাই আন্দোলনের এক বছর পূর্তিতে সবাই অনুষ্ঠান করবে, অংশগ্রহণ করবে। এখন পর্যন্ত এসব নিয়ে কোনও থ্রেট নাই।’

উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাগে বিমানবন্দরে অস্ত্রের ম্যাগাজিন পাওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা ভুলে ব্যাগে ছিল। এটা একটা ভুল। কেউ জেনে-শুনে এটা করবে না।’  

কুমিল্লার মুরাদনগরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিয়েছে। যে ব্যক্তি অপরাধ করেছে তাকে এরইমধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। যারা ভিডিও করেছে তাদেরও আইনের আওতায় আনা হয়েছে। পটুয়াখালীর ঘটনাতেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনও ব্যর্থতা নেই।’

তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উপলব্ধি ভালো। আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আরও উন্নতি হচ্ছে।’

/জেইউ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী