চলতি সপ্তাহেই আলোচনার দৃশ্যমান অগ্রগতিতে পৌঁছাবে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৫, ১৩:৩০আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৩:৪৬

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, চলতি সপ্তাহের মধ্যেই আলোচনার দৃশমান অগ্রগতি হবে বলে আশাবাদী কমিশন। রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান সংলাপে গতি আনার তাগিদ দেন তিনি।

রবিবার (১৩ জুলাই) বেলা সোয়া ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমিশন দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরির দিকে এগিয়ে যেতে চায় জানিয়ে আলী রীয়াজ বলেন, চলতি সপ্তাহে তিন দিন আলোচনা হবে। এর মধ্যেই কমিশন একটি যৌক্তিক অগ্রগতির জায়গায় পৌঁছাক, এটা আমরা চাই। কারণ আগামী ৩০ জুলাইয়ের মধ্যেই একটি কাঠামোতে আসার বাধ্যবাধকতা রয়েছে। বড়জোর ৩১ জুলাই পর্যন্ত আমরা সময় নিতে পারি।

আজকের আলোচনার সূচিতে থাকছে তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু। সেগুলো হলো– প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার, জরুরি অবস্থা জারি।

কমিশনের এই আলোচনা পর্বে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য– বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

/এমকে/আরকে/
সম্পর্কিত
আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা, জানালেন আলী রীয়াজ  
গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে: আলী রীয়াজ
আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক  
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের