‘সামাজিক বৈষম্য নিরসনে সাক্ষরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৫, ১৬:৫৪আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৬:৫৪

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সামাজিক বৈষম্য নিরসনে সাক্ষরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রবিবার (১৩ জুলাই) হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে হবিগঞ্জ জেলার বিভিন্ন অংশীজনের সাথে দিনব্যাপী মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘আমরা যদি শিক্ষার্থীদের সঠিকভাবে সাক্ষর করে গড়ে তুলতে পারি তাহলে সামগ্রিক শিক্ষার মান বৃদ্ধি পাবে। পাশাপাশি যদি সমাজের পশ্চাৎপদ অংশকে সাক্ষর করে গড়ে তোলা যায়, তাহলে তারা জীবনে অনেক এগিয়ে যাবে। যা সামাজিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষা ও গণিতের ওপর আরও গুরুত্ব দিতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের কোনও শিক্ষার্থীকে যদি গণিত বিষয়ে যথাযথ ধারণা দেওয়া যায়, তবে সেটা তার জীবনের জন্য একটি বড় ভিত্তি।‌ এর ফলে সে নিজ উদ্যোগেই পড়তে পারবে এবং এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে হবিগঞ্জ ও হাওর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা ও সমাধানের উদ্যোগ তুলে ধরা হয়।

‌এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘অনেক সমস্যার স্থানীয়ভাবেই সমাধান সম্ভব। কিন্তু, প্রকৃতপক্ষে যথাযথ উদ্যোগের অভাবে এসব সমস্যার সমাধান হয় না।‌ এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করে সহজেই সমস্যাগুলো সমাধান করা যায়।’

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা, মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, সিলেট বিভাগের উপপরিচালক মো. নূরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে স্কুল ফিডিং: ববি হাজ্জাজ
প্রধান শিক্ষক ছাড়াই চলছে এক জেলার ৫৮৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়
সর্বশেষ খবর
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন