আগারগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৬, ১৫:৪৩আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৫:৪৬

আত্মহত্যার প্রতীকী ছবি রাজধানীর আগারগাঁওয়ে ৬০ ফুট আমলির টেক এলাকায় লাবনী আক্তার (১৫) নামে ৮ম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর মা রায়েলা বেগম জানান, সকালে লাবনিকে নাস্তা দিলে সে পুরি খেতে চায়। পরে হোটেল থেকে পুরি এনে দিয়ে তিনি বাজারে যান। দুপুর দেড়টার দিকে বাসায় ফিরে এসে লাবনীকে ঘরে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। দুপুর দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়েলা বেগম আরও জানান, লাবনী স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ের পাচুয়ায়। নিহতের পিতা মৃত বিল্লাল হোসেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্প ইন্সপেক্টর মোজাম্মেল হক বলেন, লাবনীর লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এমআর/এসএনএইচ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম