নির্বাচনি সহিংসতায় কমিশনকে দায়ী করা ‘অদ্ভূত’: শাহনেওয়াজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৬, ১৫:৫৭আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৭:২৫

নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বা প্রাণহানির ঘটনায় নির্বাচন কমিশনকে দায়ী করাকে ‘অদ্ভূত’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।
রবিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, কোথাও সহিংসতা হলেই নির্বাচন কমিশনকে দায়ী করা হয়। কমিশন কোথাও দাঁড়িয়ে থেকে নির্বাচন করে না। স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের মধ্যে নানা রকম দলাদলি বা গ্রুপিংয়ের প্রশ্ন থাকে। বাড়ি বাড়ি বা পাড়ায় পাড়ায় মারামারি হলে নির্বাচন কমিশনের দায়িত্ব নেওয়ার কোনও কারণ দেখিনা।
তিনি আরও বলেন, নির্বাচনে হতাহতের ঘটনা নতুন না। আমাদের পাশের দেশে পঞ্চায়েত নির্বাচনেও অনেক হতাহতের ঘটনা ঘটে। অতীতে আমাদের এখানেও নির্বাচনে হতাহত ও সহিংসতার ঘটনা ঘটেছে।কয়েকজনের অতি উৎসাহের কারণে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর হবে।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বা নির্বাচনী কর্মকর্তার গাফিলতি থাকলে তা সহ্য করা হবে না। তাদের গাফিলতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নিতে কমিশন পিছপা হবে না।

ইএইচএস/এসএনএইচ  /এপিএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম