ড. ইউনূসকে রোমে আমন্ত্রণ জানালেন আর্চবিশপ কেভিন এস র‍্যান্ডাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৫, ২০:৫৪আপডেট : ১৫ জুলাই ২০২৫, ২১:১৭

ক্যাথলিক চার্চের দূত (অ্যাপোস্টলিক নুনসিও) আর্চবিশপ কেভিন এস. র‌্যান্ডাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আর্চবিশপ র‍্যান্ডাল প্রফেসর ইউনূসকে আগামী ৬-১২ সেপ্টেম্বর রোমে অনুষ্ঠেয় আন্তঃধর্মীয় সংলাপের জন্য আমন্ত্রণ জানান ।

সাক্ষাতে আর্চবিশপ অনুষ্ঠেয় সংলাপের লক্ষ্য, উদ্দেশ্য এবং পদ্ধতি নিয়ে আলোচনা করে।

তিনি বলেন, এর মূল উদ্দেশ্য হচ্ছে সহনশীলতা, সম্প্রীতি ও বন্ধুত্বের সংস্কৃতি গড়ে তোলা।

আর্চবিশপ র‍্যান্ডাল সেপ্টেম্বরে রোমে প্রধান উপদেষ্টাকে ফ্রাটেলি টুটি ফাউন্ডেশনের অপর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যও আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা ইউনূস আমন্ত্রণ জানানোর জন্য আর্চবিশপকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, এটি একটি বড় আয়োজন। আপনাদের শুভ কামনা জানাচ্ছি।

এসময় তিনি নতুন পোপ চতুর্দশ লিওকে শুভেচ্ছা জানান।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
১১৮টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বিশ্বের এই চেনা শহর
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী