প্রশাসন জনবান্ধব হলে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হয়: ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৫, ২০:০১আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২০:০১

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষের সেবা করার চেয়ে মহৎ কাজ আর কিছুই হতে পারে না। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব কেবল দাফতরিক গণ্ডিতে সীমাবদ্ধ নয়; জনগণের কল্যাণ নিশ্চিত করাই তাদের মূল কর্তব্য। প্রশাসন জনবান্ধব হলে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হয়।

বুধবার (১৬ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তারা প্রশাসন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরকারি কর্মকর্তারা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকেন। জনগণের আশা-আকাঙ্ক্ষা, অভিযোগ ও সমস্যা সম্পর্কে তারা সম্যক অবহিত। তিনি প্রচলিত আইন-কানুন, বিধিবিধান ও নীতিমালার আলোকে সরকারি কার্যক্রম বাস্তবায়ন, নাগরিকদের অধিকার ও জনসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের অনুরোধ জানান। 

সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক অভিহিত করে ড. খালিদ বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জনগণের প্রকৃত সেবক হয়ে উঠতে হবে। রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, দায়িত্বশীল এবং সহানুভূতিশীল আচরণ করতে হবে। তিনি প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এর আগে উপদেষ্টা সাতকানিয়া পুলিশ স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসন কমপ্লেক্স পরিদর্শন করেন।

 

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
এবারও সরকারি ব্যয়ে হজে যাওয়ার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
কারাগারে বই ও ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে ধর্ম মন্ত্রণালয়
‘বায়তুল মোকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে’
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান