এবারও সরকারি ব্যয়ে হজে যাওয়ার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৭

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, গত বছর যেমন সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হয়নি, চলতি বছরও সেই নীতি বহাল থাকবে। পাশাপাশি ২০২৬ সালের হজ কার্যক্রম শেষ হলে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের মধ্যে ৩ কোটির বেশি টাকা ফেরত দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন উপদেষ্টা।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন। মন্ত্রণালয় ও এর অধীন দফতরগুলোকে আরও কার্যকর ও গতিশীল করতে উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতেও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ড. খালিদ হোসেন বলেন, যৌক্তিক ব্যয়ে হজ পালনের জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও দরকষাকষির মাধ্যমে ২০২৫ সালের হজে বিমানভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমানো সম্ভব হয়। এ বছরও গত বছরের তুলনায় বিমানভাড়া আরও ১৩ হাজার টাকা কমেছে। দুই বছরে মোট প্রায় ৪০ হাজার টাকা বিমানভাড়া কমানো একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

/এসআই/আনকে/
সম্পর্কিত
সৌদি আরবে ফ্লাইট বাড়াতে চুক্তি, হজযাত্রায় টিকিট সংকট কাটবে? 
সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিতে যেসব উদ্যোগের কথা জানালেন মন্ত্রী 
হজের টিকিটের দাম কমানোসহ আরও যেসব উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী 
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই