দলগুলোর ওপর কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না কমিশন: অধ্যাপক আলী রীয়াজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২৫, ১২:৩৯আপডেট : ২১ জুলাই ২০২৫, ১২:৩৯

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর ওপর কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না। কোনও বিষয়ে দ্বি-মত থাকলে তা সনদে উল্লেখ করা হবে।’

সোমবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৬তম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজকের আলোচনার বিষয় বস্তু  প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি।

ড. আলী রীয়াজ বলেন, ‘আমাদের হাতে আর ১০ দিন আছে। বিভিন্ন বিষয় ইতোমধ্যে আলোচনা হয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে আটটি জায়গায় একমত হওয়া গেছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও কিছু বিষয়ে একমত হতে হবে। এ সময়ে দ্বিমতের বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে বেশি বিলম্ব করা যাবে না।’

তিনি জানান, উচ্চকক্ষ নিয়ে কমিশনের মতামত দুই-এক দিনের মধ্যে দেওয়া হবে।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ না হলে আমরা এই জায়গায় আসতে পারতাম না। একাত্তরে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। অনেক সংগ্রাম করতে হয়েছে। তাই শহিদদের মর্যাদা সমুন্নত রাখতে হবে। তাছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের কথাও মনে রাখতে হবে। মুক্তিযুদ্ধের অর্জন, ৫৩ বছরের সংগ্রাম ও গত বছরে মানুষের আত্মত্যাগ সব কিছুকেই মূল্যায়ন করে এগিয়ে যেতে হবে।’ তিনি কমিশনের কাজে সহযোগিতা করায় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ পার্টি-এবিপার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা, জানালেন আলী রীয়াজ  
গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে: আলী রীয়াজ
আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক  
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী