‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ আগামী ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারা দেশে উদযাপিত হবে। এই উদযাপনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকার কথা ছিল। সেটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
সোমাবার (২১ জুলাই) তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূস জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠান স্থগিত করেছেন। ওই অনুষ্ঠান বুধবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একই সময়ে অনুষ্ঠিত হবে।









