মাইলস্টোন কলেজে অবরুদ্ধ: ৯ ঘণ্টা পর বের হলেন দুই উপদেষ্টাসহ প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৫, ২০:১১আপডেট : ২২ জুলাই ২০২৫, ২০:২৩

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সেখান থেকে বের হয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কলেজ প্রাঙ্গণ থেকে তারা বেরিয়ে যান।

সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। সর্বশেষ খবর অনুযায়ী এ ঘটনায় নিহত হয়েছেন ৩১ জন। সোমবার সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরারসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়াও তাদের সঙ্গে ছিলেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।সাড়ে চার ঘণ্টা পরিদর্শন শেষে তারা কলেজ থেকে বের হওয়ার সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে আবার কলেজের ভেতর চলে যান।

দুই উপদেষ্টা, প্রেস সচিব এবং অন্যরা বের হয়ে যাওয়ার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, উপদেষ্টারা ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছিলেন। পরে শিক্ষার্থীরা তাদের কাছে বিভিন্ন দাবি জানান। সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখেন। এ জন্য উপদেষ্টারা বের হতে পারছিলেন না। মঙ্গলবার সন্ধ্যার দিকে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দুই উপদেষ্টা, প্রেস সচিব ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা বেরিয়ে গেছেন।

পুলিশ জানিয়েছে তারা সরাসরি নিজ নিজ বাসায় যাবেন

উপ-পুলিশ কমিশনার বলেন, উপদেষ্টা ও প্রেস সচিবসহ অন্য কর্মকর্তারা এখান থেকে বেরিয়ে সরাসরি তাদের বাসভবনে চলে যাবেন বলে জানতে পেরেছি।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন। নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং একজন শিক্ষক।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

তবে দুপুরে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছে। আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৬৫ জন।

/এএজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা 
‘আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই’
ঢাবিতে তারেক রহমানের ‘ডিপার্টমেন্টের বড়ভাই’ ছিলেন আসিফ নজরুল!
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম