মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের  কেন্দ্র পরিদর্শনে যাবেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৫, ০১:০০ আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০১:০০

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের  কেন্দ্র পরিদর্শনে যাবেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নররা। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত এ প্রকল্পের আওতায় স্থাপিত কেন্দ্রসমূহ পরিদর্শনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ইফার পাঁচজন গভর্নরকে। তাদেরকে প্রকল্পের আওতায় স্থাপিত কেন্দ্রসমূহের শিক্ষার গুণগতমান ও কেন্দ্র ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বুধবার ২৩ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে ইফার সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের ২২৯ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এতে সভাপতিত্ব করেন।

আজকের সভায় ইসলামিক ফাউন্ডেশনের গত অর্থবছরের সংশোধিত বাজেট এবং চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। এছাড়া, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের আধুনিকায়নের ডিপিপি প্রণয়ন, হালাল সনদের ফি পুনঃনির্ধারণ,  ইফার কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, ডিপিপি অনুযায়ী প্রকল্পের কার্যক্রম ও হিসাব পরিচালনা এবং ইসলামিক মিশন সেন্টার স্থাপনসহ ফাউন্ডেশনের কার্যক্রমকে গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সভায় বোর্ড অব গভর্নরসের গভর্নর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক, ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক আঃ ছালাম খান, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.) শায়েখ মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, ঢাকার জামেয়া রহমানিয়া আরাবিয়ার মহাপরিচালক মাওলানা মাহফুজুল হক, ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী ও পটুয়াখালীর ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা শাহ মো: নেছারুল হক উপস্থিত ছিলেন।

/এস আই/এস/
সম্পর্কিত
লালমনিরহাটে ১৪০০ বছর আগের সাহাবি যুগের ‘হারানো মসজিদ’
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এক হাজার ৪৩ ভরি স্বর্ণ, ১২‌ কে‌জি রুপা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
সর্বশেষ খবর
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ পদে নিয়োগ
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ পদে নিয়োগ
ধ্বংসের মুখে কোটি টাকার অবকাঠামো, কবে চালু হবে চিলাহাটি-হলদিবাড়ী ট্রেন?
ধ্বংসের মুখে কোটি টাকার অবকাঠামো, কবে চালু হবে চিলাহাটি-হলদিবাড়ী ট্রেন?
মিরাকল মাইক: মাথাবিহীন যে মোরগ বেঁচেছিল ১৮ মাস
মিরাকল মাইক: মাথাবিহীন যে মোরগ বেঁচেছিল ১৮ মাস
ছয় মাসের শিশুকে নিয়ে ভারত সফর, অভিজ্ঞতা ভাগ করলেন আমেরিকান মা
ছয় মাসের শিশুকে নিয়ে ভারত সফর, অভিজ্ঞতা ভাগ করলেন আমেরিকান মা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?