স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সুযোগ নেই: আসিফ মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৫, ১৫:৫১আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৫:৫১

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার বিধান উপদেষ্টা পরিষদ বাতিল করেছে। তাই এখন থেকে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকছে না।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ২০১৫ সালে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী আইন সংশোধন করা হয়। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার সুযোগ বাতিল করার সুপারিশ করা হয়েছিল। নির্বাচন বিশেষজ্ঞ ছাড়াও বিভিন্ন দল দলীয় প্রতীক না রাখার দাবি জানিয়ে আসছে। তার পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন আইন ২০১৫-এর ৩২ (ক) ধারা, পৌরসভা আইন ২০১৫ -এর ২০ (ক) ধারা, উপজেলা পরিষদ আইন ২০১৫ এর ১৬ (ক) ধারা এবং ইউনিয়ন পরিষদ আইন ২০১৫ এর ১৯ (ক) ধারা, যেই ধারার মাধ্যমে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করা হয়েছিল সেই ধারাগুলো বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল উপদেষ্টা পরিষদে। এটি উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে। ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার আর সুযোগ নেই। এখন থেকে আলাদা আলাদা প্রতীকেই স্থানীয় সরকার নির্বাচন হবে। জেলা পরিষদ নির্বাচন যেহেতু প্রত্যক্ষ ভোটে হয় না সুতরাং সেখানে প্রতীকের কোনও বিষয় নেই।

তিনি আরও বলেন, দলীয় প্রতীক নিয়ে স্থানীয় নির্বাচনে অতীতে অনেক হানাহানি হয়েছে, অনেক জায়গায় মার্কার জোর কিংবা গায়ের জোরে নির্বাচন জিতে এসেছে। আমরা প্রত্যাশা করছি এর মাধ্যমে স্থানীয় সরকারে ইতিবাচক পরিবর্তন আসবে। নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থী জয়লাভ করে আসতে পারবেন।

/এসও/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম