৩১ জুলাইয়ের মধ্যে সংলাপ শেষ করতে চায় কমিশন: অধ্যাপক আলী রীয়াজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৫, ১২:১২আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১২:১২

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংলাপ সম্পন্ন করতে চায় কমিশন। কারণ, কমিশন দ্রুত জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চায়। এ লক্ষ্যে ‘জুলাই সনদের’ খসড়া সোমবার (২৮ জুলাই) এর মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। কাজ দ্রুত এগিয়ে নিতে আজকের সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টা ১৫ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত সংলাপের দ্বিতীয় ধাপের ১৯তম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন ড. আলী রীয়াজ।

আজকের আলোচনার বিষয় ছিল—রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাব এবং পুলিশ কমিশন গঠনের প্রস্তাব।

অধ্যাপক আলী রীয়াজ জানান, কমিশনের আলোচ্য ২০টি বিষয়ের মধ্যে এখন পর্যন্ত ১০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়েছে, যদিও এর মধ্যে কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। সাতটি বিষয়ে এখনও ঐক্যমত হয়নি এবং তিনটি বিষয়ে আলোচনা অসমাপ্ত রয়েছে। অসমাপ্ত বিষয়গুলো নিয়ে পুনরায় আলোচনা প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো খসড়ায় একটি প্রাথমিক পটভূমি থাকবে এবং সবকিছু যাচাই-বাছাই করেই জাতীয় সনদের চূড়ান্ত রূপ দেওয়া হবে।

আজকের বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)সহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কমিশনের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
হামে মৃত্যুর ঘটনা তদন্তে কমিশন গঠনের বিষয়ে হাইকোর্টের রুল
নৌবাহিনীতে ৯ জনকে অনারারী কমিশন প্রদান
স্বাধীনতা ও জাতীয় দিবসে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম