তত্ত্বাবধায়ক সরকার

র‌্যাংকিং পদ্ধতি নিয়ে বেশিরভাগ  দল একমত, বিএনপিসহ কয়েকটি দলের না: আলী রীয়াজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৫, ২১:০৮আপডেট : ২৯ জুলাই ২০২৫, ২২:৫৯

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনে র‌্যাংকিং পদ্ধতি নিয়ে জামায়াতসহ এক-চতুর্থাংশ দল একমত হয়েছে। আর বিএনপিসহ কয়েকটি দল দ্বিমত পোষণ করেছে। এ নিয়ে তারা পয়েন্ট অব নো ডিসেন্টও দিতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও আলোচনা করতে হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে কমিশন প্রথম দফায় পাঁচ সদস্যের একটি বাছাই কমিটির কথা বলেছে। ওই কমিটির সদস্য হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং বিরোধী দল থেকে একজন সদস্য থাকবেন। রাজনৈতিক দলগুলো এতে একমত না হলে এই পাঁচ জনের সঙ্গে সুপ্রিম কোর্টের আরও দুই বিচারপতিকে যুক্ত করা হবে। তারা শুধু গোপন ভোট দেবেন। কিন্তু নাম প্রস্তাব করতে পারবেন না।

তিনি বলেন, এতেও একমত না হলে র‌্যাংকিং পদ্ধতিতে গ্রহণযোগ্য ব্যক্তিকে বাছাই করা হবে। তবে এ প্রস্তাবে এক-চতুর্থাংশ দল একমত। আর বিএনপিসহ কয়েক দল দ্বিমত জানিয়েছে। তারা এ বিষয়টি জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করতে চায়। সেখানেও সম্ভব না হলে ত্রয়োদশ সংশোধনী অনুসরণ করতে চায়। তবে সেখানেও সর্বশেষ অপশন হিসেবে রাষ্ট্রপতিকে চায় না। তারা হয়তো পয়েন্ট অব নো ডিসেন্টও দিতে পারে। তবে আমরা আরও আলোচনার পক্ষে। আশা করি, আগামী দুই দিনের মধ্যে সমাধানে আসতে পারবো।

আলী রীয়াজ বলেন,  সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠান মহাহিসাব নিরীক্ষক, দুদক, পিএসসি ও ন্যায়পাল গঠনে সাংবিধানিক পদ্ধতি চায় জামায়াতসহ অধিকাংশ দল। আর বিএনপিসহ কয়েকটি দল এক্ষেত্রে নির্বাহী আইনের পক্ষে।  নারী আসনের বিষয়ে আমরা বলেছি— এক-তৃতীয়াংশ আসনে সরাসরি মনোনয়ন দিতে। এটি নিয়ে একটি অগ্রগতি আছে। 

জাতীয় সনদের খসড়ার বিষয়ে তিনি বলেন, বুধবারের (৩০ জুলাই) মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের সংশোধনী দেবে। এরপর একটি সিদ্ধান্তে পৌঁছা যাবে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদের একটি রূপ পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় ঐকমত্য কমিশনের  বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন , বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ পার্টি-এবিপার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশসংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন তৌহিদ হোসেন
আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা, জানালেন আলী রীয়াজ  
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম