ছয় প্রকৌশলী বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৫, ১৯:১১আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৯:১২

গণপূর্ত অধিদফতরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদফতরের এক স্থপতিকে বরখাস্ত করা হয়েছে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের বরখাস্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

বুধবার (৩০ জুলাই) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- গণপূর্ত অধিদফতরের উপবিভাগীয় প্রকৌশলী মনিরুজ্জামান মনি, উপবিভাগীয় প্রকৌশলী আবদুল্লা আল মামুন, উপবিভাগীয় প্রকৌশলী মোছা. রাহানুমা তাজনীন, নির্বাহী প্রকৌশলী ফারহানা আহমেদ, সহকারী প্রকৌশলী মফিজুল ইসলাম ও স্থাপত্য অধিদফতরের সহকারী স্থপতি শিরাজী তারিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে রুজু করা বিভাগীয় মামলায় তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের মতামত নিয়ে এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের সই করা আদেশের মাধ্যমে এসব কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, মনিরুজ্জামান মনিকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪-এর উপবিধি ৩-এর (ঘ) অনুযায়ী ২১ এপ্রিল চাকরি থেকে বরখাস্ত করা হয়। আবদুল্লা আল মামুনকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ১৫ মে চাকরি থেকে বরখাস্ত করা হয়। রাহানুমা তাজনীনকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ২ জুলাই চাকরি থেকে বরখাস্ত করা হয়। ফারহানা আহমেদ রিয়ারসনকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ৮ জুলাই চাকরি থেকে বরখাস্ত করা হয়। মফিজুল ইসলামকে ২৭ জুলাই চাকরি থেকে বরখাস্ত করা হয়। শিরাজী তারিকুল ইসলামকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ২১ মে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
দায়িত্ব পালনকালে মারামারি করে বরখাস্ত ২ ট্রাফিক কনস্টেবল
সর্বশেষ খবর
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী